Writer : Judhajit Dasgupta
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Essays>Environment / Nature / Ornithology / Wild Life
- Publication Year : 2025
- ISBN No : 978-93-54257-85-8
- Binding : Card Board (Hard) with Gel Jacket
- Pages : 336
- Weight : 800 gms
- Height x Width x Depth : 9.5x6.5x01 Inch
If so, it will be notified
About the Book
কী চায় একটা প্রজাপতি?
এ প্রশ্নটা আমাদের মনে জাগে না প্রায় কখনওই। তাদের সঙ্গে দেখা হলে তার সৌন্দর্যের তারিফ করি হয়তো, কিন্তু কী তার অভিপ্রায়, সে কোথায় চলেছে, কেনই-বা, তার দিনলিপি বলতে কিছু গড়া যেতে পারে কি না, থাকলে সেখানে কী লেখা থাকত — এ সব ভাবনা ছাড়াই আমাদের দিন চলে যায়।
যদিও মনের গভীরে প্রজাপতিকে আমরা মানুষী বৃত্তের ভেতরেই ঠাঁই দিয়েছি। সে আমাদের মনের ঘরের বাসিন্দা। অথচ প্রকৃতির প্রাণীটাকে প্রায় চিনিই না! এ বড় বিচিত্র বৈপরীত্য। এই বইতে সেই দূরত্ব কাটানোর একটা চেষ্টা করা হয়েছে। প্রকৃতি থেকে প্রজাপতি কী চায়? তার আহার্য সে কী ভাবে জোটায়? কী ভাবে সফল হয় তার প্রণয়লীলা, দুর্দম শত্রুর হাত থেকে সে কী ভাবে নিজেকে বাঁচায়? এত বড় আর নজরকাড়া তার দু’-জোড়া ডানা কি সে কাজে তাকে সাহায্য করে, না কি উল্টে বিপদ বাড়ায়?
পৃথিবীর নানা কোণে জিজ্ঞাসুরা সন্ধান করে ফিরছেন এই সব প্রশ্নের উত্তর। আর ক্রমশ বেরিয়ে পড়ছে আখ্যানের পর আখ্যান, প্রজাপতির জীবনে জড়ানো যুদ্ধ প্রণয় শঠতা ছলনার নমুনা। এ বইটি সেই জিজ্ঞাসুদের কাঁধের ওপর দিয়ে উঁকি মেরে দেখার একটা চেষ্টা।
যুধাজিৎ দাশগুপ্ত-র জন্ম ১৯৬২। মিনতি ও জ্যোতিষচন্দ্রের কনিষ্ঠ সন্তান। শিক্ষা যথাক্রমে মূলাজোড় সীতানাথ পাঠশালা, শ্যামনগর কান্তিচন্দ্র উচ্চ বিদ্যালয়, মহাদেবানন্দ মহাবিদ্যালয় ও সেন্ট জেভিয়ার্স কলেজে। বিজ্ঞানের স্নাতক। ১৯৮৫ সাল থেকে দেশ পত্রিকার সম্পাদকীয় বিভাগের কর্মী। বিজ্ঞান ও নানা বিষয়ে লেখা তাঁর নিবন্ধ প্রকাশিত হয়েছে।আনন্দবাজার পত্রিকা, দ্য টেলিগ্রাফ, দেশ, আনন্দমেলা, কিশোর জ্ঞানবিজ্ঞান, যারা পরিযায়ী সহ বিভিন্ন পত্রপত্রিকায়। প্রকৃতি পর্যবেক্ষণে আগ্রহী। ভ্রমণে উৎসাহী। প্রকৃতি পর্যবেক্ষণ শিবিরে ছোটদের সঙ্গে বনেপ্রান্তরে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম প্রিয় বিনোদন। প্রকৃতির নানা রূপ ক্যামেরা বন্দি করে স্লাইডের মাধ্যমে ছোটদের দেখাতে ভালবাসেন।
